চট্টগ্রাম রবিবার, ২১ জুন, ২০২৬

সকাল ৯টা থেকে ১৮ ঘণ্টা বিঘ্নিত হবে পানি সরবরাহ
ফাইল ছবি

চান্দগাঁও, বাকলিয়া ও চকবাজার এলাকা

সকাল ৯টা থেকে ১৮ ঘণ্টা বিঘ্নিত হবে পানি সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৬ | ৮:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের কাজের জন্য নগরীর চান্দগাঁও, বাকলিয়া ও চকবাজারের অনেক এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হবে। আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা পানি সরবরাহ বিঘ্নিত হবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

 

ওয়াসা জানায়-হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের কাজের জন্য চট্টগ্রাম ওয়াসার ৪৫০ এম এম ব্যাসের এম এস পাইপলাইনের এলাইনমেন্ট পরিবর্তন কাজ সম্পন্ন করতে কালুরঘাট বুস্টার শাট ডাউন রাখতে হবে। এই কারণে আরাকান রোড ও তৎসংলগ্ন এলাকা, চান্দগাঁও আবাসিক, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড ও তৎসংলগ্ন এলাকা, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজারোড ও তৎসংলগ্ন এলাকা, শাহআমানত সেতু সংযোগ সড়ক ও তৎসংলগ্ন এলাকা, কে বি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, কল্পলোক আবাসিক, তুলাতলী ও রাজাখালী এলাকায় পানি সরবরাহ বিঘ্ন ঘটবে।

 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম ওয়াসা।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট