চট্টগ্রাম রবিবার, ২১ জুন, ২০২৬

সর্বশেষ:

ডিসি হিলে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত

ডিসি হিলে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক

২১ জুন, ২০২৬ | ৫:৫৫ অপরাহ্ণ

ইয়োগা প্রভাতী’র উদ্যোগে বিভিন্ন শরীরচর্চা ভিত্তিক সংগঠনের অংশগ্রহণে ব়্যালি ও যোগব্যায়াম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার (২১ জুন) সকাল ৭ টায় ডিসি হিল চত্বরে এই আয়োজেন করা হয়। 

 

অনুষ্ঠানের শুরুতে ইয়োগা প্রভাতির প্রশিক্ষকগণের অংশগ্রহণে যোগব্যায়াম প্রদর্শনী হয়। পরে এক বর্ণাঢ্য  ব়্যালি ডিসি হিল থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। ইয়োগা প্রভাতীর সভাপতি এডভোকেট আবদুর রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান খান।

 

স্বাগত বক্তব্য রাখেন ইয়োগা প্রভাতীর ট্রেজারার লায়ন রবিন সাহা। এডভোকেট কানু রাম শর্ম্মার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইয়োগা প্রভাতীর প্রশিক্ষকবৃন্দ রিজোয়ানুল হক মামুন, বাদল দাশ ও মো. নাজমুল হোসেন, ইয়োগা প্রভাতীর সদস্য কবি ও শিশু সাহিত্যিক অরুণ শীল।

 

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চন্দন দাশ, এআইজি হাসপাতাল প্রতিনিধি মৃণাল কান্তি দত্ত, শতায়ু অঙ্গন সংগঠনের সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক অমৃত লাল দে, উজ্জীবন সংগঠনের সভাপতি মিল্টন ঘোষ, সাধারণ সম্পাদক মাকসুদুল আলম, ভোরের ডাক সংগঠনের এডভোকেট আবুল হোসেন সিকদার, মো. শাহজাহান ভুঁইয়া, দীর্ঘায়ু সংগঠনের সভাপতি বুলবুল দে, সাধারণ সম্পাদক সুভাষ মুহুরী, কোয়ান্টম ফাউন্ডেশনের চট্টগ্রাম সমন্বয়কারী এস.এম.সাজ্জাদ হাসান।

 

সভায় বক্তারা বলেন, প্রতিবছর বিশ্ব যোগ দিবস অনুষ্ঠিত হয়ে আসছে। যার মুল উদ্দেশ্যে হচ্ছে শরীর চর্চার উপর জোর দেওয়া। সুস্থ দেহ, সুন্দর মনই পারে আমাদের উন্নত জীবন গঠনে সহায়তা করতে। বক্তারা সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জীবনের অধিকারী হতে প্রতিদিন ভোরবেলা শরীর চর্চায় সময় দিতে সকলকে আহব্বান জানান ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট