চট্টগ্রাম রবিবার, ২১ জুন, ২০২৬

সর্বশেষ:

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

স্পোর্টস ডেস্ক

২১ জুন, ২০২৬ | ৫:০৬ অপরাহ্ণ

একটি টেস্ট সিরিজ খেলতে আজ রবিবার জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। দুপুর ২ টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত-তাইজুল ইসলামরা। সবমিলিয়ে ১৫ সদস্যের বহর রয়েছে এই ফ্লাইটে।

এবাদত হোসেন, সাদমান ইসলামরাও রয়েছেন এই বহরে। এই ১৫ জন ছাড়াও দলের বাকি সদস্যরা যোগ দেবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর।

এই সিরিজে বিশ্রামে থাকবেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদরা। ফিরেছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ।

এর আগে গেল বৃহস্পতিবার টেস্টের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। নতুন করে জাতীয় দলে ডাক পেয়েছেন রবিউল হক।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),তাইজুল ইসলাম, মেহেদী হাসান, মাহমুদুল হাসান জয়, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট