চট্টগ্রাম রবিবার, ২১ জুন, ২০২৬

সর্বশেষ:

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৬ | ১২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আরেক আসামি মো. ইমরানকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

গ্রেপ্তার ইমরান উপজেলার ছিন্নমূল ৮নং সমাজের আজাহারের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য নিহতের মামলার আসামি মো. ইমরানকে গতকাল বিকাল সাড়ে ৪টায় সলিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরানকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এর আগে গত শুক্রবার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট