চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

প্রথমবার বাংলাদেশি সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি

প্রথমবার বাংলাদেশি সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি

অনলাইন ডেস্ক

৪ নভেম্বর, ২০২৬ | ১১:১০ অপরাহ্ণ

বলিউডের পর্দায় অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকার বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন মুকেশ ঋষি। এবার সেই বলিউড অভিনেতাকে দেখা যাবে বাংলাদেশি সিনেমায়। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
 
মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে থাকছেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা বলেন,  আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন।
 
সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা। ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে থাকছেন এই অভিনেতা। সিনেমাটির নির্মাতা মোহাম্মদ ইকবাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পরিচালক জানান, ‘নসিব’ সিনেমার প্রথম লটের শুটিং ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে। এবার দ্বিতীয় লটের কাজ শুরু করতে যাচ্ছে টিম। এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা এখন নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আগামী ৯ তারিখ থেকে মূল শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। আর এই সিনেমার শুটিং করতেই চলতি মাসে বাংলাদেশে আসছেন মুকেশ ঋষি।’
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন