চট্টগ্রামের বোয়ালখালীতে সালিশি বৈঠকে জমি পরিমাপের সময় স্বপন কুমার ঘোষ (৭২) নামের এক বৃদ্ধকে কনুই দিয়ে বুকে আঘাত করার অভিযোগ উঠেছে সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. দিদারুল আলমের বিরুদ্ধে। শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব শাকপুরা দিলীপ সেনের বাড়ীর একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃদ্ধ স্বপন কুমার ঘোষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পূর্ব শাকপুরা গ্রামের […]