কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার জহির আহামদ (৩০) টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল গ্রামের ফরিদ আহমদের ছেলে। শুক্রবার (২৯ মে) গভীর রাতে টেকনাফ সদর ইউপির ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, আসামি জহির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদারবিল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে […]