চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে সর্বোচ্চ ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দ্বিতীয় সর্বোচ্চ চারবার নির্বাচিত হন বিএনপির সৈয়দ ওয়াহিদুল আলম। তবে বিজয়ের ক্ষেত্রে সৌভাগ্যবান বলা চলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। দল পরিবর্তন ও জোটের সুবিধা নিয়ে তিনি ছয়বারই বিজয়ের হাসি হেসেছেন। এবার দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি একই আসনে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য পদপ্রার্থী। কেন্দ্র থেকে তাকে সমর্থন দেওয়ায় শেষ মুহূর্তে এসে মনোনয়ন প্রত্যাহার করে নেন আওয়ামী লীগের এম এ সালাম। তাতে আনিসুল ইসলাম মাহমুদের […]