যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের তাদের ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস পাবলিক বা উন্মুক্ত করতে হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (৫ জুন) ঢাকার মার্কিন দূতাবাস সব অনভিবাসী যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের উদ্দেশ্যে এ বার্তা দিয়েছে।
মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ৩০ মার্চ ২০২৬ থেকে A-3, C-3 (গৃহকর্মী হলে), G-5, H-3 এবং তাদের নির্ভরশীল H-4, K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T ও U ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস পাবলিক বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় সনাক্তকরণে প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
পূর্বকোণ/রাকিব

















