চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ বিভিন্ন স্থানে এই দরবারের অনুসারীরা রয়েছেন। বুধবার (২৭ মে) চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলাগুলোর শতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। সকাল ৮ টায় চন্দনাইশের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন জাহাঁগিরীয়া শাহসুফি মমতাজিয়া দরবারের পীরজাদা সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আলী। জানা যায়, সুফি সাধক সৈয়্যদ মাওলানা মোখলেসুর রহমান জাঁহাগিরি (র.) দুইশ বছরের […]