চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে বৈধ কাগজ ছাড়া তেল নিতে আসায় চালককে জরিমানা

ফটিকছড়িতে বৈধ কাগজ ছাড়া তেল নিতে আসায় চালককে জরিমানা

ফটিকছড়ি সংবাদদাতা 

২৮ মার্চ, ২০২৬ | ১১:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম ফটিকছড়িতে গাড়ির বৈধ কাগজ ছাড়া তেল নিতে আসায় মুহাম্মদ জুনায়েদ নামের এক ওমান প্রবাসীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

 

শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে ফটিকছড়ি পৌর সদরের সুন্দর অয়েল ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

 

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম এ দন্ড প্রদান করেন।

 

তিনি জানিয়েছেন -পূর্বেই নির্দেশ দেওয়া হয়েছে ফিলিং স্টেশন হতে গাড়ির বৈধ কাগজপত্র দেখিয়ে তেল সংগ্রহ করতে। নিয়মের ব্যত্যয় ঘটার কারণে উক্ত যুবককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং সমভাবে তেল বন্টনের নিমিত্তে এই অভিযান অব্যহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট