চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস উদ্ধার, চালক ও সহকারী হাসপাতালে

অনলাইন ডেস্ক

৫ জুন, ২০২৬ | ১:০৯ অপরাহ্ণ

দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি নদী থেকে তোলা হয়েছে। সকাল সাড়ে ১০টায় উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ১১টা ৫৫ মিনিটের দিকে বাসটি নদী থেকে উদ্ধার করে করবি ফেরির ওপর তোলা হয়।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় এস বি পরিবহনের ওই বাসে চালক ও তার সহকারী ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসে কোনো যাত্রী ছিল না। ফেরিতে ওঠার আগে যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট