কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৮০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। বিজিবি সূত্র জানায়, গতকাল শনিবার ভোর ৪টা ৩০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র একটি বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্তের ওপার থেকে ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি নন-লেথাল অস্ত্র […]