চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

কোতোয়ালীতে পৃথক অভিযানে ৮ যুবক আটক

কোতোয়ালীতে পৃথক অভিযানে ৮ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

৫ জুন, ২০২৬ | ৫:৩৮ অপরাহ্ণ

কোতোয়ালীতে পৃথক অভিযানে ৮ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) আন্দরকিল্লা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের সময় ঘোরাফেরার বিষয়ে জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোন জবাব দিতে না পারায় বিনা পরোয়ানায় আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন।

 

গ্রেপ্তাররা হলেন- ফরহাদ বিন ফয়সাল (১৯), ইয়াছিন আরাফাত (১৯), মো. জুবায়ের (১৯), রোহান বিন সিরাজ রাব্বি (২৪), আবু সাঈদ রাজন (২৪), কাজী শাহ রিয়াজ উদ্দিন সিফাত (২৩), তানভীর হোসেন (৩৪), আব্দুর রহমান (৩৪)।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট