চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

দৈনিক পূর্বকোণের সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক

৫ জুন, ২০২৬ | ১২:৫৮ অপরাহ্ণ

দৈনিক পূর্বকোণের সিনিয়র সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া (৬০) আর নেই।

শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৫টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

প্রভাত বড়ুয়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

আজ বিকাল ৪টায় গ্রামের বাড়ি হাটহাজারীর মির্জাপুরে তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

এদিকে, তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক পূর্বকোণের প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী এবং সম্পাদক ডা. ম রমিজউদ্দিন চৌধুরী।

পূর্বকোণ/পুষ্প/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট