চট্টগ্রাম শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে কাফনের কাপড় বেঁধে 'নিষিদ্ধ' যুবলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে কাফনের কাপড় বেঁধে ‘নিষিদ্ধ’ যুবলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

৫ জুন, ২০২৬ | ৯:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (৫ জুন) সকালে বিদ্যুৎ ভবনের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিলটি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিলটি বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হয়। 

 

এ সময় অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে হামে শিশুমৃত্যু, শিশু ধর্ষণের সাথে জড়িতদের বিচার এবং বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের কথা লেখা ছিল। পরে বিদ্যুৎ ভবনের সামনে গিয়ে তারা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. গোলাম সামদানী জনির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট