অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনসহ বিভিন্ন অপরাধে কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সদর উপজেলায় বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণসহ নানা অপরাধে জানারঘোনা এলাকায় ফুড গ্যালারি মিষ্টির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আচারের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি ইত্যাদি না থাকায় সুগন্ধা এলাকায় সালমান বার্মিজ শপকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন বিভিন্ন […]