চট্টগ্রামের রাউজানে বিদেশফেরত স্বামীর ঘরে ফেরার মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রিয়া শীল নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকায় এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত প্রিয়া শীল হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকার মৃত সুলাল শীলের মেয়ে এবং রাউজানের দুবাই প্রবাসী নয়ন শীলের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ১০ জুন দুবাই থেকে নয়ন শীলের দেশে আসার কথা ছিল। কিন্তু পরিবারের […]