চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

যুবকের রহস্যজনক মৃত্যু,পা ও মাথায় বড় আঘাতের চিহ্ন

যুবকের রহস্যজনক মৃত্যু,পা ও মাথায় বড় আঘাতের চিহ্ন

রাজস্থলী সংবাদদাতা

২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:৫৭ অপরাহ্ণ

রাঙ্গামাটিতে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় ঈমন দাশ (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে নিহতের লাশ উদ্ধার করে পরিবাবের সদস্য কাঞ্চন দাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্ত ছাড়া দাহক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

নিহত ইমন দাশ চট্রগ্রাম জেলার রাউজান উপজেলার ব্রাম্মণহাটের অঙ্গিনা পোস্ট মাস্টার বাড়ির স্বপণ কান্তি দাশের ছেলে। 

নিহতের জেঠাতো ভাই কাঞ্চন দাশ জানায়, মঙ্গলবার সকালে আমাদের ফোন করে বলেন, ইমন গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে। তাকে দুলাল দে ও অজয় নামক দুই ব্যক্তি ডাক্তারের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । নিহত ইমনের সঙ্গে প্রবীর শীলের বাড়ির যোগাযোগ ছিল, এমন কি সুবর্না নামে এক প্রবাসীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ বলেন, প্রবীর শীলের বাড়িতে নিহত ইমন গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাই বলে জানতে পারি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

চন্দ্রঘোনা হেলথ কেয়ার  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ইমন দাশকে। ময়নাতদন্ত না করে তার আত্নীরা রাউজান নিয়ে যান।’

চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক আক্তারুজ্জামান বলেন, ঘটনা শুনার পর আমরা প্রবীর শীলের বাড়িতে যায় সেখানে সবার সাথে কথা বলে দুইজন মহিলা কে থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।  ‘এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কারণ ময়নাতদন্ত ছাড়া লাশ দাহ করা হয়ছে। নিহতের পরিবারের মামলা ও প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে, অসুস্থ হয়ে মারা গেছে নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত ইমনের মৃত্যুর পিছনে রহস্য রয়েছে বলে জানা গেছে। নিহতের জেঠাতো ভাই কাঞ্চন দাশ বলেন আমার ভাইকে যখন সৎকার করতে নেওয়া হয় তখন তার শরীরের পায়ের হাটু ও মাথায় বড় ধরনের নির্যাতনের আঘাত ছিল। দুলাল দে জানান তার মৃত্যুর পিছনে তনয় নামক একব্যক্তির যোগসাজস রয়েছে ।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট