চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাঞ্চননগর শাহ্সুফি দরবার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার অভিমুখী তিশা প্লাটিনা এসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মোরসালিনকে (২২) […]