কক্সবাজার শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মো. হৃদয় (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অন্য দুজন হলেন—পৌরসভার ইসলামপুর বাবুলের ঘোনার বাসিন্দা আশরাফ প্রকাশ আসিফ (২৮) এবং পাহাড়তলী ইসলামপুর মসজিদ এলাকার আশরাফুল ইসলাম (২০)। আহতরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর […]