চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাউজান সংবাদদাতা

২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় এলজি, সিসা কার্তুজ, রামদা ও ছোরাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের নির্মাণাধীন একটি মাদ্রাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পূর্ব রাউজানের শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), মো. মুসার ছেলে মো. জাফর (৩৮) এবং মো. সেলিম উদ্দিনের ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।

পুলিশ জানায়, রাতে টহল চলাকালীন সময় কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার খবর পেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায় বলেও জানায় পুলিশ ।

এ ঘটনায় রাউজান থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট