আনোয়ারায় ওলাবিবির দিঘি ও চাতরী চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং বৈধ ক্রয় রসিদ না রাখার দায়ে তাদের জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। অভিযানে কালাবিবির দিঘি এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে দুই পরিবেশক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ […]