খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়ের চূড়ায় বাণিজ্যিকভাবে বিদেশি জাতের আঙুরের চাষ করা হচ্ছে। উপজেলার মেরুং ইউনিয়নের ভূঁইয়াছড়ি এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিন নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমধর্মী বিদেশি জাতের এই আঙুর বাগান। ইউটিউব ও ফেসবুক থেকে অনুপ্রাণিত হয়ে ২০২৩ সালে অনলাইনে ইউক্রেনের ‘বাইকুনুর’ জাতের মাত্র দুটি চারা ১৪০০ টাকা দিয়ে কিনে শুরু হয় তার যাত্রা। আজ বাণিজ্যিক সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে তার বাগানটি। বর্তমানে প্রায় ১৫ শতক জমিতে গড়ে উঠেছে সালাউদ্দিনের স্বপ্নের বাগান। খাগড়াছড়িতে বিদেশি জাতের মিষ্টি আঙুর চাষে তিনিই […]