বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি)’র সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ জুন) কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন। কোর্স সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আহমদ মুসাকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ দেওয়া হয়। এবারের কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর মোট ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠানে […]