চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ডিটি রোড ধনিয়ালা পাড়া রাস্তার মাথায় ট্রাকের ধাক্কায় মাছুম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মাছুম নগরীর ধনিয়ালাপাড়া এলাকার মগবুল মঞ্জিলের বাসিন্দা মৃত রমজান আলীর ছেলে।
বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে এ তথ্য জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নুরুল আলম আশেক।
তিনি জানান, বুধবার রাতে সাড়ে ১১টার দিকে ডিটি রোডের ধনিয়ালাপাড়া রাস্তার মাথায় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল আরোহী মাছুম গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/নুসরাত



















