চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা ৩ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা ৩ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

৮ অক্টোবর, ২০২৬ | ৩:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি ও বিজিবি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। 
 
 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হানিফুর রহমান ভুইঁয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
তিনি জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন কেওড়া বাগানে ইয়াবার একটি বড় চালান মজুত করার খবর পায়। এ তথ্যের ভিত্তিতে গতকাল এসআরবি ও বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে কেওড়া বাগানে ব্যাপক তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক মাদক কারবারিদের আইনের আওতায় আনতে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট