চট্টগ্রামের চন্দনাইশ কাঞ্চননগর পাহাড়ি এলাকার নিমঝিরি থেকে অপহৃত দুই কৃষক অবশেষে মুক্তিপণ দিয়ে মুক্ত হয়েছেন। সোমবার (৮ জুন) ভোরে তারা পাহাড়ি এলাকায় নিজেদের বাগানে কাজ করতে গেলে ৩ জন সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী তাদের অপহরণ করে নিয়ে যায়। অপহৃত কৃষকরা হলেন মো. শাহজাহান (৪০) ও মো. আজগর (৪১)। মুক্ত হয়ে আসার পর ভুক্তভোগী মো. শাহজাহান সাংবাদিকদের জানান, অপহরণের পর তাদের চোখ বেঁধে অন্য একটি পাহাড়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন করা হয়। সন্ত্রাসীরা ভুক্তভোগীদের পরিবারের […]