জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৃহস্পতিবার (১৬জুলাই) সকালে পেকুয়ার মেহেরনামার মোরার পাড়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এবং ওয়াসিম আকরামের পিতার কাছে অর্থ সহয়তা প্রদান করেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই আন্দোলনে যারা দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন, তারা দেশের ইতিহাসে আজীবন রয়ে যাবে। দেশ এবং দেশের মানুষ কখনই তাদের ভুলবে না। এসময় শহীদ ওয়াসিমের পিতা শফিউল […]