চট্টগ্রাম শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে চুরির মামলায় দুই রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

টেকনাফে চুরির মামলায় দুই রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১০ অক্টোবর, ২০২৬ | ৪:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে চুরির মামলায় দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. ইউনুস (৩৪) এবং হোসেন জোহার (২৮)। তারা দুজনই চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
 
 
১৬ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ কাওছার সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুরির মামলার দুই রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা রয়েছে। তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট