কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র আরিফ উল্লাহর (১৬) মরদেহ ঘটনার একদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়। টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী নিহত আরিফ উল্লাহ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমান উল্লাহর ছেলে। । পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে মাদ্রাসা থেকে […]