সরাসরি ক্যাম্পাসে উপস্থিত না হয়ে অনলাইন ও ডাকযোগে নতুন উপাচার্যের যোগদানপত্র পাঠানোর খবর ছড়িয়ে পড়ার পর উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এই নিয়োগকে সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেছেন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাসে সশরীরে উপস্থিত না হয়ে রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত যোগদানপত্র পাঠান। পরবর্তীতে অনলাইনে প্রশাসনিকভাবে […]