কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার চারজন, জিআর সাজা পরোয়ানাভুক্ত দুইজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত রয়েছে পাঁচজন।
রবিবার (১৮ অক্টোবর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁর সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেন সুমনও রয়েছে। নিয়মিত মামলায় গ্রেপ্তার অপর তিনজন হলেন মো. কলি মোল্লা, মো. জুবায়ের ও আবুল কাসেম প্রকাশ পেটান আলী।
এ ছাড়া জিআর সাজা পরোয়ানায় গ্রেপ্তার হয়েছেন সামছুল হক ওরফে বেলাল এবং সৈয়দ আহমেদ মনির।
পুলিশের তথ্যমতে, তাঁদের মধ্যে একজনের পাঁচ বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড এবং অপরজনের দুই বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডের সাজা রয়েছে।
অন্যদিকে, মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজনকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের ২০ দিন করে এবং তিনজনের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১১ জনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















