চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দর্জির মৃত্যু

কাপ্তাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক দর্জির মৃত্যু

কাপ্তাই সংবাদদাতা 

১৮ অক্টোবর, ২০২৬ | ৭:১৩ অপরাহ্ণ

রাঙামাটি কাপ্তাই উপজেলা এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. জোবায়ের হোসেন (৩৮) নামে এক দর্জির মৃত্যু হয়েছে।
 
রবিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। জোবায়ের শিল্প এলাকার মৃত গোলাম রসুলের ছেলে।
 
মৃত জোবায়ের হোসেনের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, জোবায়ের কাপ্তাই প্রজেক্ট এলাকায় গত ৫-৬ দিন যাবত দর্জির কাজ করত। সেখানে মাঝে মধ্যে জ্বর উঠা নামা করলেও এত বেশি গুরুত্ব দেননি। নতুন বাজার এসে ডেঙ্গু পরীক্ষা করা হলে পজেটিভ পায় । পরে শনিবার রাতে  দ্রুত কাপ্তাই উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে সেখানে মারা যায়।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট