টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা। গ্রেপ্তার আসামি মো. ওসমান গণি (২৪) লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি/এলএমএস ব্লকের বাসিন্দা মো. শাকের হোসেনের ছেলে। ১৫ আগস্ট সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১৬ এপিবিএন এসআই (নিরস্ত্র) শহিদুল ইসলাম জানান, ওসমান গণি নিজ শেডে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় […]