চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সাজেক থেকে ফেরার পথে গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৬ | ৩:৪৮ অপরাহ্ণ

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি থেকে ফেরার পথে একটি জিপ উল্টে গিয়ে শিশুসহ ৭ পর্যটক আহত হয়েছেন।
 
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় সাজেক পর্যটক সড়কের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) তোফাজ্জল হোসেন।
 
আহতরা হলেন, মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোসা. আশা (১৩)। তারা সবাই মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বাসিন্দা।
 
ওসি তোফাজ্জল হোসেন বলেন, সকালে সাজেক পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি ফেরার পথে শিজকছড়া এলাকায় পর্যটকবাহী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
 
এতে ৭ পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন। এক জনের মাথা ফেটে গেছে, আরেক জনের হাত ভেঙে গেছে।
 
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট