বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল। এটি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট। মিছিলের ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ই আগস্ট পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম।’ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিল শুরুর আগে বক্তব্য দেন আরিফুল হাসান রুবেল। বক্তব্যে তিনি বলেন, ‘আজকে শেখ […]