চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও ট্রাক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল সোয়া ১১টায় উপজেলার ছোট কুমিরা ডিএবি পেট্টোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চমেকে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সীতাকুণ্ডমুখী ১৭ নম্বর একটি লোকাল বাস মহাসড়কের ছোট কুমিরা ডিএবি পেট্টোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে […]