চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত আরও দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তবে তৎক্ষনাৎ নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতরা হলেন-বাঁশখালী উপজেলার আলমগীর (২৮), বৃষ্ণ দাশ (২৯)। প্রত্যক্ষদর্শী মো. ওয়াজেদ জানান, বাঁশখালী চাম্বল থেকে যাত্রী নিয়ে আসার সময় মাজার গেট এলাকায় শহর থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সিএনজি অটোরকিশার […]