কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক একজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শনিবার (৩১ মে) রাতে চকরিয়ার খুটাখালী ফুলছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল আমিন প্রকাশ কালাইয়া (৫০) চকরিয়ার খুটাখালী ফুলছড়ির কবির আহমেদের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের একপর্যায়ে আসামি পক্ষ থেকে আরো ৫-৭ জন দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে গুরুতর জখম করে হত্যা করেন। এ ঘটনায় চকরিয়া থানার মামলা […]