‘ক্লু-লেস’ অপহরণ ও হত্যা মামলার রহস্য উদঘাটন করে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। চক্রটি একটি মুরগির খামারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে রাঙ্গামাটির সুজন চাকমা নামের এক যুবককে কক্সবাজারের টেকনাফে নিয়ে আসে এবং মুক্তিপণের জন্য নির্মম নির্যাতন করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে গেলে হাসপাতালে তার মৃত্যু হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) র্যাব-১৫ এর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৯ আগস্ট সুজন চাকমা চাকরি পাওয়ার আশায় রাঙ্গামাটি থেকে টেকনাফের উদ্দেশে রওনা হন। ৩০ […]