চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. রাসেল (২৫) নামে এক দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। মো. রাসেল পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকার এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় বিকালে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন। মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার বিকালে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পাশের ধানি জমিতে ফেলে চলে যায়। ঘটনার […]