মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা সড়কে দুটি ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইমরান হোসেন লম্বাঘোনা এলাকার বাকপ্রতিবন্ধী বেলাল হোসেনের সন্তান। এই ঘটনায় আহত হয়েছে মো. তারেক নামের আরো একজন। তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানান, নিহত শিশু নাস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় দুটি ব্যাটারি রিকশার মুখোমুখি […]