দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা মো. জহির উদ্দিন (৪২) নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে আফ্রিকার মেফ্লাউর এর পুবালাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জহির মিরসরাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নুর আহম্মদ ড্রাইভার বাড়ির নুর আহম্মদের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, জীবিকার তাগিতে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জহির উদ্দিন। যাওয়ার পর কষ্টে ছিলেন। পরে ওই দেশের পুবালাঙ্গা এলাকায় দোকান দিয়ে ব্যবসা শুরু করেছেন। ১৬ বছর তিনি […]