খাগড়াছড়িতে হঠাৎ চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে ও পাহাড়ি ঢলে ছয়টি এলাকা পানিতে ডুবে গেছে। এতে প্রায় ৬ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। খাগড়াছড়ি পৌর শহরের সবজি বাজার, মুসলিম পাড়া, গঞ্জপাড়া, গরুবাজার, শান্তিনগর, মেহেদীবাগ হেডমেন পাড়া ফুটবিল এলাকা শব্দমিয়া পাড়া, খবংপুরিয়াসহ বেশ এলাকায় পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়ে এসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসীরা জানান, গতকাল রাতে ভারী বৃষ্টিপাত হয়। সকালে […]