চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে আগুনে পুড়ল বসতঘর

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

৯ অক্টোবর, ২০২৫ | ৬:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে এক বসতঘর। এ সময় ঘরে কেউ ছিল না বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মো.নাজিম উদ্দিন মাস্টারের ঘরে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে গিয়েছিল। তালাবদ্ধ ঘরে আগুন দেখে এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত নাজিম মাস্টার বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। আগুনে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট