চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ২ জন নিহত, আহত ২

বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ২ জন নিহত, আহত ২

কক্সবাজার সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৬ | ৯:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা ইসমত আরা (৫৫) এবং ১০ বছর বয়সী শিশু আয়েশা। এ ঘটনায় নিহত ইসমত আরার ছেলে সম্রাট (৩০) এবং প্রাইভেটকারের চালক আশিকুর রহমান (২৭) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী ‘স্বাধীন ট্রাভেলস’এর একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট