টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ইয়াবা জব্দ করা হয়েছে । বুধবার (২৬ আগস্ট) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, টেকনাফের দমদমিয়া এলাকায় পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করার খবরে কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পাহাড়ের গভীরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগজিনসহ), ২টি আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা […]