চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে দিনদুপুরে শিক্ষকের বাসায় চুরি

চন্দনাইশে দিনদুপুরে শিক্ষকের বাসায় চুরি

চন্দনাইশ সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৬ | ৯:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে দিনদুপুরে তালা ভেঙে এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও চেক বই লুট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার বরকল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৌলভীবাজারস্থ জাকির ম্যানশনের ৩য় তলার ভাড়া বাসায় চুরির এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক নুরুল কবির চৌধুরী চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক এবং তার স্ত্রী হানিফা বেগম কানাইমাদারী কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষিকা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিন সকালে স্বামী-স্ত্রী দুজনেই বাসায় তালা দিয়ে নিজ নিজ কর্মস্থলে যান। পরে দুপুর আনুমানিক ১টার দিকে তাদের ১৩ বছর বয়সী মেয়ে নাফিসা মুবাশশিরা স্কুল থেকে ফিরে বাসার দরজার তালা ভাঙা দেখতে পায়। ভেতরে প্রবেশ করে রুমের জিনিসপত্র ও কাপড়-চোপড় ছড়ানো-ছিটানো এবং স্টিলের আলমিরাও খোলা ছিল।

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন এই শিক্ষক দম্পতি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার উপপরিদর্শক তৌহিদ বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট