চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া  সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৬ | ৬:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে শহিদ (২৫) ও সুমন (২৪) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে রাঙ্গুনিয়া উপজেলা চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ফেরিঘাট ব্রিকফিল্ড এলাকা থেকে এই মাদক কারবারিদের আটক করা হয়। 
 
গ্রেপ্তাররা হলেন রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার রাইখালি সন্দ্বীপপাড়ার শাহিন আলমের ছেলে শহিদ (২৫) এবং চন্দ্রঘোনা ইউনিয়নের ব্রিকফিল্ড ফেরিঘাট এলাকার শাহজাহানের ছেলে রবিউল হোসেন সুমন (২৪)।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে এই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তাদের একজনের কাছ থেকে ৫১ পিস এবং অন্যজনের কাছ থেকে ২৯ পিসসহ সর্বমোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, ইয়াবাসহ দুই কারবারি  গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।  আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট